বঙ্গবন্ধুকে ব্যঙ্গ করার প্রতিবাদে তাড়াশে ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
১১ মে, ২০২৬ ০৭:৪৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বঙ্গবন্ধুকে ব্যঙ্গ করার প্রতিবাদে তাড়াশে ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৮-০৮-২০২০ ১২:৩০ অপরাহ্ন
বঙ্গবন্ধুকে ব্যঙ্গ করার প্রতিবাদে তাড়াশে ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

সিরাজগঞ্জের তাড়াশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী (১৫ই আগষ্ট) ওয়াশিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসেম বঙ্গবন্ধুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যেমে একটি ব্যাঙ্গাত্তি করে। এরই প্রতিবাদে ফুসে উঠে তাড়াশ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন। ওই শিক্ষকের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সামবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এর আগে গত সোমবার বিকালে তাড়াশ থানায় অভিযুক্ত শিক্ষক আবু হাসেমের বিরুদ্ধে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (১৮আগষ্ট) দুপুরে তাড়াশ প্রেসক্লাব চত্বর থেকে তাড়াশ উপজেলা ছাত্রলীগের আয়োজনে ও সভাপতি ইকবাল হাসান রুবেলের সভাপত্বিতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে  আওয়ামীলীগ দলীয় অফিসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ,তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ আকাশ, তাড়াশ পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম, সাধারন সম্পাদক আরিফুল ইসলামসহ আরো অনেকেই।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ১৫ই আগষ্টে তাড়াশ উপজেলার ওয়াশিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসেম বঙ্গবন্ধুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যেমে ব্যাঙ্গাত্তি করে। অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৮-০৮-২০২০ ১২:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 624 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com