সলঙ্গার ঘুড়কায় হোমিও দোকানে র‍্যাবের অভিযানে মাদক সহ আটক ১
৩০ এপ্রিল, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ন

  

সলঙ্গার ঘুড়কায় হোমিও দোকানে র‍্যাবের অভিযানে মাদক সহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৮-০৮-২০২০ ০৫:২১ পূর্বাহ্ন
সলঙ্গার ঘুড়কায় হোমিও দোকানে র‍্যাবের অভিযানে মাদক সহ আটক ১
সলঙ্গা প্রতিনিধি : সোমবার ( ১৭ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা বেলতলা বাজারে দিপা হোমিও হলে র‍্যাব-১২ অভিযান চালিয়ে রেকটিফাইড স্পিরিট সহ মাদক ব্যবসায়ীকে আটক করেন।

র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ঘুড়কা বেলতলা বাজারে দিপা হোমিও হলে নিয়মিত ভাবে বিপুল পরিমান রেকটিফাইড স্পিরিট ( মাদক) বিক্রি করা হয়।

তাই উক্ত দোকানে অভিযান চালিয়ে ২৭ বোতল রেকটিফাইড স্পিরিট, ১ টি মোবাইল, ১ টি সিমকার্ড এবং নগদ ২০০০ টাকা সহ মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটককৃত মাদক বিক্রেতা ঘুড়কা গ্রামের মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে শ্রী রতন কুমার দাস (৪০)।

মাদক অভিযান পরিচালনা করেন, র‍্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ দল সহ কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান। তিনি আরো জানান, আটক কৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সলংগা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধার কৃত আলামত সহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৮-০৮-২০২০ ০৫:২১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 448 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com