বেলকুচির মুকুন্দগাঁতী পশ্চিম পাড়ায় মেয়র প্রার্থী রেজার মতবিনিয় অনুষ্ঠিত (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী পশ্চিম পাড়া ৭ নং ওয়ার্ডে মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজার নির্বাচনী মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগষ্ট) বিকালে বেলকুচি পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের মুকুন্দগাঁতী পশ্চিম পাড়া গ্রামে এ মতবিনিয় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সমাজসেবক হাজী মজনু মোল্লার সভাপতিত্বে ও যুবলীগ নেতা আশরাফ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক ও আগামী পৌরসভার মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর বদর উদ্দিন মন্ডল। এসময় আরও বক্তব্য রাখেন, আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ন-আহব্বায়ক ফারুক সরকার, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রামাণিক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, সমাজসেবক হাজী রফিকুল ইসলাম মোল্লা, হাজী নুহ মোল্লা, নুরনবী সরকার, পলাশ মন্ডল, হাফিজুল ইসলাম মুন্সী, বাবুল প্রামাণিকসহ অত্র ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৮-০৮-২০২০ ০৫:০৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে এবং 737 বার দেখা হয়েছে।