বেলকুচি হাসপাতালের চেম্বারে রোগী দেখে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ নার্সের বিরুদ্ধে
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৮-০৮-২০২০ ০৫:০৪ পূর্বাহ্ন
|
|
বেলকুচি হাসপাতালের চেম্বারে রোগী দেখে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ নার্সের বিরুদ্ধে
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাসিং সুপারভাইজার লাভলী ইয়াছমিন হাসপাতলের চেম্বারে বসে রোগির কাছ থেখে ভিজিট নিয়ে রোগী দেখছেন এমন অভিযোগ পাওয়া যায়।
জানা গেছে, নাসিং সুপার ভাইজার দীর্ঘ দিন ধরে বেলকুচি হাসপাতলে নার্সের চাকরী ককরে আসছে। তিনি চেম্বার বোসে বিভিন্ন এলাকার মানুষের হাসপাতের টিকিট ছাড়াই পাইভেট ভাবে ১শত টাকার ভিজিটের মাধ্যমে রোগী দেখেন। এছাড়া আবাসিক বাসায় চেম্বার করে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ জন রোগী দেখেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, সোমবার (১৭ আগষ্ট) সকালে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা বিশিষ্ট ভবনে তিন তলা নাসিং সুপারভাইজার রুমে লাভলী ইয়াছমিন রোগীদের লাইন করে দাড় করিয়ে ১শত টাকার ভিজিটের মাধ্যমে রোগী দেখছেন।
এ সময় গাছাবাড়ি গ্রামে রোগী বুলবুলি খাতুন নাসিং সুপারভাইজারের রুমে থেকে বের হওয়ার পর সাংবাদিকদের কথোপকথনে বলেন ১শত টাকা ভিজিট দিয়ে লাভলী আপাকে দেখালাম, এর আগেও ১শত টাকা ভিজিট দিয়ে দেখেয়েছি। এমন তথ্য পাওয়া যায় রোগীদের কাছ থেকে। এ ছাড়াও অনেক দালালের মাধ্যমে নাসিং সুপারভাইজার লাভলী ইয়াছমিনের আবাসিক বাসায় ও হাসপাতলে রোগী এসে চিকিৎসা নিচ্ছে।
এ বিষয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাসিং সুপারভাইজার লাভলী ইয়াছমিন রোগী দেখার কথা স্বীকার করে বলেন, দীর্ঘ দিন ধরে আমি এই হাসপাতালে থাকার কারনে অনেকের সাথে পরিচিত হয়েছি। যার কারনে আমার পরিচিত লোকজন আমার কাছে আসে। আমি প্রথমে পরার্মশ দেই হাসপাতালের টিকিট কেটে ডাক্তার দেখাতে কিন্তু তারা আমার কাছে দেখাবেন। টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে নাসিং সুপারভাইজার বলেন রোগীরা আমাকে খুশি হয়ে কিছু টাকা দিয়ে থাকেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোফাখখারুল ইসলাম জানান, নাসিং সুপারভাইজার ভিজিট নিয়ে রোগী দেখেন এটা
তার জানানেই। অনিয়ম থাকলে তাঁর বরাবর লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৮-০৮-২০২০ ০৫:০৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 612 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ