সিরাজগঞ্জে নিষিদ্ধ ১০ টন পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতঃ অর্ধ লক্ষ টাকা জরিমানা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৭-০৮-২০২০ ০৬:১২ অপরাহ্ন
|
|
সিরাজগঞ্জে নিষিদ্ধ ১০ টন পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতঃ অর্ধ লক্ষ টাকা জরিমানা
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের সায়দাবাদ বঙ্গবন্ধু যমুনা সেতু সংলগ্ন থেকে নিষিদ্ধ প্রায় দশ (১০) টন পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত সেই সাথে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) রাতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
যমুনা পশ্চিম থানা কর্তৃক আটককৃত মাল বোঝাই ট্রাক থেকে প্রায় ১০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। যার আনুমানিক মূল্য ১২,০০,০০০/-(বারো লক্ষ টাকা)। নিষিদ্ধ পলিথিন গুলো মেসার্স একতা ট্রান্সপোর্টের মাধ্যমে বেলকুচি উপজেলার প্রান কেন্দ্রে মুকুন্দগাতী বাজারে যাচ্ছিলো চালানে উল্লেখিত তথ্য মতে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব নূর কুতুব আলী সিদ্দিক, বগুড়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা, যমুনা পশ্চিম থানা সার্বিক সহায়তা করেন।
এ সময় ট্রাক ড্রাইভারকে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়।
জব্দকৃত ৩ কেজি কারেন্ট জাল পুরিয়ে ধ্বংস করা হয়।
জব্দকৃত প্রায় ১০ টন(২০০ বস্তা,৫২/৫৩ কেজি) থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে এগুলো মৈত্রী শিল্প ফ্যাক্টরীতে বিনা মূল্যে সরবরাহ করা হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-০৮-২০২০ ০৬:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 435 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ