উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি আহবায়কের মার্কেট নির্মান
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৬-০৮-২০২০ ১১:৫৩ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি আহবায়কের মার্কেট নির্মান
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাতীতে সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মানকাজ শুরু করেছেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক কাজি কামাল ও তার ভাই। স্থানীয় ভুমি অফিসের তহসিলদার অবৈধ এই মার্কেট নির্মানকাজে বাধা প্রদান করলেও তা উপেক্ষা করে নির্মানকাজ অব্যাহত রেখেছেন এই বিএনপি নেতা।
সরেজমিন ঘুরে, স্থানীয়দের সাথে কথা বলে ও সিরাজগঞ্জ জেলা জজ আদালতের উল্লাপাড়া সিনিয়র সহকারি জজ আদালতের অঃ প্রঃ মোকদ্দমা নং-১৭/২০১১ ওসি ৫৫/১৯ এর নথি পর্যালোচনা করে জানা যায়, উল্লাপাড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক কাজি কামাল গংয়ের পূর্বপুরুষের মালিকানাধিন জেলার উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাতি ইউনিয়নের ছয়বাড়িয়া মৌজার আর এস ১নং খতিয়ানের আর এস ৭নং দাগের ২৫ শতক ভ্থমি রাস্তা হিসেবে সরকারের নামে রেকর্ড হবার পর এই জমির মাঝ দিয়ে পূর্নিমাগাতি-পুঠিয়াবাড়ি পাকা রাস্তা নির্মান হয়। রাস্তা নির্মানের পরও রেকর্ডকৃত জমির অর্ধেক অব্যাবহৃত রয়ে যায়। সম্প্রতি এই সরকারি জমি দখল করে মার্কেট নির্মান কাজ শুরু করে এই বিএনপি নেতা ও তার পরিবারের সদস্যরা। বিষয়টি অবহিত হবার পর পূর্নিমাগাতি ভুমি অফিসের তহসিলদার মোঃ জাহিদুল আলম ঘটনাস্থলে গিয়ে স্থাপনা নির্মান কাজে বাধা দিয়ে সাময়িকভাবে বন্ধ করে দেয়। কিন্তু এর একদিন পরই আবারও ইট-বালি ফেলে ঐ সরকারি জায়গায় নির্মান কাজ শুরু করা হয়। রাস্তার জায়গা দখল করে মার্কেট নির্মান শুরু করার ঘটনায় স্থানীয়দের মধ্যে তিব্র ক্ষোভ বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্নিমাগাতি ভুমি অফিসের তহসিলদার মোঃ জাহিদুল আলম সাংবাদিকদের জানান, আমার নিষেধ উপেক্ষা করে জোরপূর্বক মার্কেট নির্মান করার ঘটনাটি আমি উদ্ধর্তন কতৃপক্ষকে অবহিত করেছি, অতিদ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
তবে এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য উল্লাপাড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক কাজি কামালের মোবাইল ফোনে (০১৭১১৮৯৭০০০) একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৬-০৮-২০২০ ১১:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 575 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ