দীর্ঘ ২২ বছর কারাভোগের পর মুক্তি পেলেন আমির হোসেন সবুজ
০২ মে, ২০২৬ ০৩:২২ অপরাহ্ন

  

দীর্ঘ ২২ বছর কারাভোগের পর মুক্তি পেলেন আমির হোসেন সবুজ

দিলীপ গৌর
১৬-০৮-২০২০ ০৬:৫৫ অপরাহ্ন
দীর্ঘ ২২ বছর কারাভোগের পর মুক্তি পেলেন আমির হোসেন সবুজ

শাহজাদপুর  প্রতিনিধি: একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের আজ ১৬ আগস্ট রোববার সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ৯০ এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক, শাহজাদপুর রাজনৈতিক অঙ্গনের সবার প্রিয় মুখ মোঃ আমির হোসেন সবুজ।

সাবেক এই ছাত্রনেতা এদিন মুক্তি পেয়ে নিজ জন্মভূমি শাহজাদপুরে এসে পৌঁছলে তাকে এক নজর দেখার জন্য শতশত জনতা ভীড় জমায়। সদ্য মুক্তিপ্রাপ্ত সাবেক ছাত্রনেতা আমির হোসেন সবুজ বলেন, ‘ভাগ্যের নির্মম পরিহাসে একটি মিথ্যা মামলায় ২২ বছর আমাকে কারাভোগ করতে হলো। তার পরেও আমার জন্মভূমি শাহজাদপুরের পবিত্র মাটিতে ফিরে আসতে পেরেছি, তাতেই আমার জীবন ধন্য।

এসময় তিনি আরও বলেন, ‘আপনারা মাদক হতে দুরে থাকুন, মাদককে পরিহার করুন, কেউ কোনো খারাপ কাজে জড়াবেন না। পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবেন। সুস্থ্য থাকুন, আপনার পরিবার পরিজনকে ভাল রাখুন, আমি যেন ভালোভাবে জীবন চলাতে পারি এজন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

 


দিলীপ গৌর ১৬-০৮-২০২০ ০৬:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 977 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com