শিরোনামঃ
দিলীপ গৌর ১৬-০৮-২০২০ ০৬:১১ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বানভাসিদের খাদ্য সামগ্রী বিতরণ করছি একদিকে করোনা অন্যদিকে বন্যা এর মাঝেও আমরা জীবনের ঝুঁকি নিয়ে নিজস্ব অর্থায়নে বন্যা কবলিত ও বানভাসি মানুষের সহযোগিতা করে আসছি। তিনি বানভাসিদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিপদের ধর্য্য হারাবেন না। আমরা সব সময় আপনাদের পাশে আছি।
বঙ্গবন্ধুর কন্যার নির্দেশে আমরা বানভাসি প্রতিটি পরিবারকে পর্যায়ক্রমে সহযোগিতা করবো। কেউ না খেয়ে থাকবে না। বঙ্গবন্ধুর শাহদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ১৬ আগস্ট রোববার দিনভর এমপি হাসিবুর রহমান স্বপন পৌর এলাকার শান্তিপুর, উড়িরচর, গঙ্গাপ্রসাদ, পোতাজিয়া গ্রামে এক হাজার বানভাসি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক তরু লোদী, কোষাধ্যক্ষ আব্দুস ছালাম ব্যাপারী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম চৌধুরী, যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল শেখ প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com