শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১৫-০৮-২০২০ ১১:০৪ অপরাহ্ন |
মাসুদ রানা ,স্টাফ করেসপন্ডেন্টঃ টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় শোক দিবসে স্বেচ্ছাসেবকলীগের দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বাষির্কীতে নানা কর্মসূচিতে মধ্যে দিয়ে উদযাপন করেছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। শনিবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবর আল মামুন এর সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেন সঞ্চালনায় দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক -সম্পাদক শাহীদুল ইসলাম অপু, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন মোল্লা, রিক্সা ও ইজিবাইক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, নাগরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মন্টু মিয়া সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ নেতাকর্মী বৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com