উল্লাপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো জাতীয় শোক দিবস
২৬ এপ্রিল, ২০২৬ ০৯:১১ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো জাতীয় শোক দিবস

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৬-০৮-২০২০ ০৫:১৪ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো জাতীয় শোক দিবস
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। শনিবার (১৫ আগস্ট) সকালে পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা অর্ধ লম্বিত ভাবে উত্তোলন করে দিনব্যাপী কর্মসূচীর শুভ সূচনা করেন পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার। এরপর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পূর্ণীমাঁতী ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সামাজিক দুরত্ব বজায় রেখে দলীয় কার্যালয়ে ইউনিয়ন আঃলীগ আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারে যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন। মিলাদ মাহফিল শেষে ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার নেতাকর্মী ও জনসাধারণের মাঝে করোনা ভাইরাস সংক্রামন রোধে সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন। বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার পূর্ণীমাগাঁতী রাস্তার দুপাশে পাশে ৪৫ টি ফলজ বৃক্ষ রোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভূঁইয়া, শহীদুল মাস্টার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল কবির ফরজ,কৃষকলীগের সভাপতি মোঃ জহুরুল, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আবু তাহের, প্রচার ও প্রকাশক তাহমিদুর রহমান দুলাল, মহিলা আঃলীগের সভাপতি ফরিদা পারভীন ,ছাত্রলীগের সভাপতি আল-আমীন, ৪ নং ওয়ার্ড আঃলীগের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক গোলাম রসুল প্রমূখ। এঁরআগে শুক্রবার (১৪ আগস্ট) ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকারের উদ্যোগে পূর্ণীমাগাঁতী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৫৫ টি মসজিদে বঙ্গবন্ধু ও তার পরিবারে যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৬-০৮-২০২০ ০৫:১৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 313 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com