বেলকুচিতে ৪৫তম জাতীয় শোক দিবস পালিত
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) সকালে এ উপলক্ষে বেলকুচি উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন, কৃষি কর্মকর্তা কল্যান প্রসাদ পাল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দেলখোশ আলী প্রামানিক, প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান খন্দকার গাজী ফজলুল হক ভাষানী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এর আগে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণসহ বিভিন্ন প্রতিষ্ঠান ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করে।