উল্লাপাড়ায় করোনা দুর্যোগে আলোকিত সাহিত্য পরিষদ ও পাঠাগার
২৬ এপ্রিল, ২০২৬ ০৯:১১ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় করোনা দুর্যোগে আলোকিত সাহিত্য পরিষদ ও পাঠাগার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৫-০৮-২০২০ ০৭:২৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় করোনা দুর্যোগে আলোকিত সাহিত্য পরিষদ ও পাঠাগার
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ার পূর্বদেলুয়া ‘আলোকিত সাহিত্য পরিষদ ও পাঠাগার’ থেকে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পৌর শহরসহ বিভিন্ন এলাকায় রিক্সা-ভ্যান চালকদের মধ্যে সার্জিকাল মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও পূর্বদেলুয়া হাটে সেলিম রেজা রিকশা চালক ও সাধারণ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ করেন। এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও সহকারী আনসার এ্যাডজুটেন্ট মোঃ সেলিম রেজা ব্যক্তিগত ভাবে এ মাস্ক বিতরণের আয়োজন করেন। বিভিন্ন এলাকার রাস্তায় ঘুরে ঘুরে ৭ শতাধিক মানুষকে এসব মাস্ক বিতরণ করেন। এসময় আলোকিত সাহিত্য পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সেলিম রেজা জানান করোনা ভাইরাস থেকে বাঁচতে আমাদের সবাই কে সচেতন থাকতে হবে। এজন্য সবাই কে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। জনসাধারণের দূর্যোগকালীন সময়ে আলোকিত সাহিত্য পরিষদ ও পাঠাগার জনসাধারণের পাশে থাকবেন বলে জানিয়েছেন সেলিম রেজা।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-০৮-২০২০ ০৭:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 481 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com