শিরোনামঃ
দিলীপ গৌর ১৫-০৮-২০২০ ০৮:২৪ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলা বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে স্ব-পরিবারে হত্যা করে বাংলাদেশের এক কালো অধ্যায় সৃষ্টি করে।
শুধু তাই নয় ১৫ আগস্ট পাকিস্তানপন্থি যুদ্ধাপরাধী দেশোদ্রোহিরা কেবল মাত্র বঙ্গবন্ধুকেই হত্যা করেনি তার পরিবারের ১৭ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। আজ ১৫ আগস্ট শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর এলাকার গৌর সিনেমা হল সংলগ্ন কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি রফিকুল ইসলাম বাবলা আরও বলেন, সাম্প্রদায়িক, স্বৈরতান্ত্রিক ও শোষণবাদী রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, তার লক্ষ্য ছিল একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সাম্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
মহাসচিব তারিকুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক ডাক্তার মিলন রহমান, কেন্দ্রিয় সদস্য মিলন রহমান, সভাপতি শ্রমিক কমান্ড আনোয়ার হোসেন প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com