জাতীয় শোক দিবস উপলক্ষে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল
২০ এপ্রিল, ২০২৬ ০৮:১৮ অপরাহ্ন

  

জাতীয় শোক দিবস উপলক্ষে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল

দিলীপ গৌর
১৫-০৮-২০২০ ০৮:২৪ অপরাহ্ন
জাতীয় শোক দিবস উপলক্ষে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল

শাহজাদপুর প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ আব্দুর রফিক, সহকারি অধ্যাপক মমতাজ বেগম, রফিকুল ইসলাম, মাহবুবুল আলম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রভাষক আলামিন হোসেন। আলোচনা সভায় অধ্যক্ষ রুহুল আমিন বলেন, ১৯৭৫ সালের এদিনে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ঘাতক চক্রের হাতে ধানমন্ডির নিজ বাসভবনে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে নিহত হয়। এমন ঘটনা দেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসেও বিরল। আমি শোকাহত চিত্তে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং পরম করুণাময় আল্লাহর দরবারে সকল শহিদের আত্মার মাগফিরাত আমনা করছি।

 


দিলীপ গৌর ১৫-০৮-২০২০ ০৮:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 630 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com