উল্লাপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৬
২৬ এপ্রিল, ২০২৬ ০৯:১০ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৬

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৫-০৮-২০২০ ০৭:১১ অপরাহ্ন
উল্লাপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৬
উল্লাপাড়া প্রতিনিধিঃ শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকপালিয়া গ্রামের পাশে শাজাদপুর ট্রাভেলের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার সোহেল রানা (৩০) ঘটনাস্থলে মারা গেছেন এবং আহত হয়েছেন আরো ৬ যাত্রী। নিহত সোহেল রানা রায়গঞ্জের কাশেল আলীর ছেলে। আহতরা সবাই শাজাদপুর ট্রাভেলসের যাত্রী। দুর্ঘটনার পর ওই মহাসড়কে দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গাড়ি চলাচল এই পথে প্রায় ১ ঘন্টা বন্ধ থাকে। উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরনবী প্রধান জানান, শাজাদপুর ট্রাভেলের বাসটি সিরাজগঞ্জ থেকে শাজাদপুর যাচ্ছিল। দুর্ঘটনার পর উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ স্থানীয় জনগনের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে। পরে রাস্তা থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-০৮-২০২০ ০৭:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 366 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com