উল্লাপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালিত
২৬ এপ্রিল, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৫-০৮-২০২০ ০৫:০৩ অপরাহ্ন
উল্লাপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালিত
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ১৫ আগস্ট উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পতবক অর্পণ করে শনিবার উল্লাপাড়ায় জাতির পিতার ৪৫তম শাহাদৎ বার্ষিকীর অনুষ্ঠানমালার সূচনা করেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাসসহ দলীয় নেতাকর্মী বৃন্দ। অনুষ্ঠানে জাতির পিতা ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলানায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু কিশোরদের জন্য আয়োজিত অনলাইন ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেন দেন তানভীর ইমাম এমপি।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-০৮-২০২০ ০৫:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 237 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com