শিরোনামঃ
আব্দুল জলিল ১৫-০৮-২০২০ ০৩:২৭ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ ঃ বঙ্গবন্ধু শুধু একটি নাম নয় একটি প্রতিষ্ঠান, বাঙালী জাতিসত্ত্বার সাথে মিশে থাকা ভালোবাসার নাম, একটি রাষ্ট্রের পরিচয়। বিশ্বের বুকে মাথা তুলে বাঙলীকে পরিচিত করার দৃঢ় প্রত্যয়দীপ্ত বলিষ্ঠ কণ্ঠস্বরের নাম। ১৯৭৫ এর ১৫ আগস্ট তাকে সরিয়ে যারা ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করতে চেয়েছিল ইতিহাস তাদের ক্ষমা করে নাই। আজ তারা আস্তাকুড়ে নিক্ষিপ্ত, জনবিচ্ছিন্ন। পাকিস্তান সেনাবাহিনী যা করতে পারেনি এদেশের ক্ষমতালিপ্সু একদল দেশদ্রোহী, বেঈমান তাই করেছে। তারা বাঙালী জাতির জনকের বুকে বুলেট এঁকে দিয়েছে। আজ তাদের বিচারও বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার করেছে। রায়ও কার্যকর হয়েছে এবং বাকিদের খুনিদেরও দেশে এনে ফাঁসি কার্যকর করা হবে ইনশা আল্লাহ।
বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজিপুর আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এসব কথা বলেন। শনিবার সকালে কাজিপুর উপজেলা আলীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ্কাএরপরে রর্যালি অনুষ্ঠিত হয়। সাড়ে নয়টায় স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক এমপি জয় ও দলীয় নেতৃবৃন্দ। এসময় কাজিপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আ.লীগ, কাজিপুর থানা, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাজিপুর পল্লী বিদ্যুৎ অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা কৃষি অফিস, কাজিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা সদর প্রতিবন্ধী বিদ্যালয়, কাজিপুর উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, কুষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মুক্তিযোদ্ধাগণ, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মি উপস্থিত ছিলেন।
উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেনের সভাপতিত্বে শোক সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলী আসলাম, সাবেক সম্পাদক জিয়াউর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ, সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমূখ। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com