শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৫-০৮-২০২০ ০২:১৮ অপরাহ্ন |
১৫ আগষ্ট শোকাবহ জাতীয় শোক দিবস । বাঙালী জাতির জীবনের সবচেয়ে কলঙ্কময়,বেদনার দিন। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে চৌহালী উপজেলায় নানা রকম কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। ১৯৭৫ সালের এ দিনে কাক ডাকা ভোরে বিপদগামী কিছু সেনা সদস্য ধানমন্ডির ৩২নম্বরের বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করে। বাঙালির জাতির ললাটে এঁটে দেয় কলঙ্কের তিলক।
যে কলঙ্ক থেকে দেশ জাতি আজও পুরোপুরি মুক্তি হতে পারেনি। কারণ বঙ্গবন্ধুর হত্যার বিচাারের রায় আংশিক কার্যক্রর হয়েছে। এখনো দন্ডপ্রাপ্ত কয়েকজন খুনি বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। এদিন ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি,তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছে বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা, শেখ কামাল, শেখ জামাল, শিশু পুত্র শেখ রাশেল, পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামালসহ ১৬জন সদস্যকে হত্যা করে। সেই শোকদিবসকে ঘিরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামী লীগ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আলোচনাসভা,মানবমুক্তি সংস্থা, উমারপুর ইউপিতে মতিনমন্ডলের উদ্যোগে কাঙালী ভোজ। চৌহালী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হন, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার।
বিশেষ অতিথি ছিলেন, চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু নজিরমিয়া, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, আব্দুুর রশিদ বাবুল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ হজরত আলী মাষ্টার, যুগ্ন সম্পাদক মোঃ তাজউদ্দিন আহমেদ প্রমুখ। এছাড়াও সরকারি বেসরকারি,গণমাধ্যমকর্মী ও দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উপজেলা আ’মীলীগ ও সহযোগী সংগঠন,বেসরকারি দপ্তর,গণমাধ্যমকর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com