তাড়াশে আওয়ামীলীগের উদ্দ্যোগে জাতীয় শোক দিবস পালিত
এম এ মাজিদ :
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে তাড়াশ উপজেলা আওয়ামীলীগ। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।
শনিবার সকালে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো: আব্দুল আজিজ। এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সন্জিত কবর্মকার, যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ য়োরম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা জাতীয় চার নেতা পরিষদের সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজ সরকার,ছাত্র লীগের সভাপতি ইকবাল হোসেন রুবেল, সাধারন সম্পাদক শামিম আহম্মেদ।