শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৫-০৮-২০২০ ১২:০২ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া নবারন সংঘ ক্লাবের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) সকালে এক বনার্ঢ্য শোক শোভাযাত্রা বের হয়ে এলাকা প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় চৌপাকিয়া নবারন সংঘের সভাপতি আলহাজ আব্দুর রউফ তালুকদারের সভাপত্বিতে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় নওগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নবারন সংঘ ক্লাবের সাধারন সম্পাদক সাইফুজ্জামান আলমসহ ক্লাবের অনেকেই উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com