শিরোনামঃ
আব্দুল জলিল ১৪-০৮-২০২০ ০৫:৫৫ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার নেপথ্য যড়যন্ত্রকারীদের বিচার ও বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবীতে মানব বন্ধন করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। শুক্রবার সকাল দশটায় রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ঘন্টাকালব্যাপী মানববন্ধনে অংশ নেন সংগঠনের নেতাকর্মিরা ।
সেখানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার ও সুরকার শেখ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আ.লীগ নেতা এমএ করিম। অন্যদের মধ্যে সংগঠনের সাধারন সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী, শ্যামল কান্তি নাগ, রোকন উদ্দিন পাঠান, রাজিব, আলভী সরকার, সরকার আলম প্রমূখ বক্তব্য রাখেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com