শিরোনামঃ
দিলীপ গৌর ১৩-০৮-২০২০ ০৬:১০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে ঐতিহ্যবাহী ঋষিপাড়া কালি মন্দিরে প্রতিবারের ন্যায় এবারও অল্প পরিষরে শ্রী শ্রী লোকনাথ বাবার পূজা অনুষ্ঠিত হয়। গত ১২ আগস্ট বুধবার বিকেলে মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়। পুরোহিত নিখিল চক্রবর্তী জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রী শ্রী লোকনাথ বাবার পূজা অনুষ্ঠিত হয়।
ভক্তদের মনের বাসনা পূরণ করার জন্য প্রতি বছরই এ পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবা চন্দ্র দাসের সভাপতিত্বে রাখেন- বিশ্বনাথ সাধু, বাসুদেব দাস, শপন দাস, আকাশ, সুমন, কুনজু দাস, জিতেন, বিজয়, উত্তম, রিপন, সিপন দাস প্রমুখ। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com