অবশেষে প্রতারক ডি জে শাকিলকে বহিস্কার করল জেলা যুবলীগ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
১৩-০৮-২০২০ ০৫:৪৩ অপরাহ্ন
|
|
অবশেষে প্রতারক ডি জে শাকিলকে বহিস্কার করল জেলা যুবলীগ
এম এ মাজিদ:
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা যুবলীগের সহ-সভাপতি ডি জে শাকিলকে সাময়িক বহিস্কার করেছে জেলা যুবলীগ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুুপুরে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের নীতি নৈতিকতা পরিন্থী কর্মকান্ডে জড়িত থাকায় অভিযোগে তাড়াশ উপজেলা যুবলীগের সুপারিশে এবং কেন্দ্রীয় যুবলীগের নির্দেশ মোতাবেক তাড়াশ উপজেলা যুবলীগের সহ-সভাপতি ডি জে শাকিলকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
উল্লেখ্য, ১২ শ' ১ কোটি ৭২ লাখ টাকা প্রতারণার দায়ে বগুড়া ডিবি পুলিশ বুধবার (১২ আগস্ট) বিকালে তাড়াশ উপজেলার গেট গেট সংলগ্ন রিশান গ্রæপের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে ডি জে শাকিলসহ তার দুই সহকর্মীকে আটক করে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বগুড়া আদালতে হাজির করে পুলিশ জিজ্ঞসাবাদ জন্য ১০ দিনের রিমান্ট আবেদন করলে বিজ্ঞ আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর আবেদন করে।
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১৩-০৮-২০২০ ০৫:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 403 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ