তাড়াশের প্রতারক ডি জে শাকিলের কাছে পাওয়া গেল ১২ শ’ ১ কোটি টাকার চেক ও বিপুল সংখ্যক স্ট্যাম্প!! ৫ দিনের রিমান্ড মুঞ্জুর
১১ মে, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশের প্রতারক ডি জে শাকিলের কাছে পাওয়া গেল ১২ শ’ ১ কোটি টাকার চেক ও বিপুল সংখ্যক স্ট্যাম্প!! ৫ দিনের রিমান্ড মুঞ্জুর

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
১৩-০৮-২০২০ ০৪:৫৯ অপরাহ্ন
তাড়াশের প্রতারক ডি জে শাকিলের কাছে পাওয়া গেল ১২ শ’ ১ কোটি টাকার চেক ও বিপুল সংখ্যক স্ট্যাম্প!! ৫ দিনের রিমান্ড মুঞ্জুর
এম এ মাজিদ: ইন্টারন্যাশনাল ব্যাংক লোন সার্ভিসের কথা বলে প্রতারণার দায়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি ও রিশান গ্রæপ অব কোম্পানির চেয়ারম্যান প্রতারক ডি জে শাকিলসহ তার দুই সহযোগী হুমায়ন কবির লিমন ও সাইফুল ইসলামকে (১২ আগষ্ট) বুধবার বিকেলে আটক করে বগুড়া ডিবি পুলিশ। এরপর তার কাছ থেকে পাওয়া যায় ১২ শ’ ১ কোটি টাকার চেক ও বিপুল সংখ্যক দলিল লেখার স্ট্যাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশ। বগুড়া পুলিশ পরিদর্শক (ডিবি) এমরান আহমেদ তুহিন বলেন, ইন্টারন্যাশনাল ব্যাংক লোন সার্ভিসের নামে তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি ও রিশান গ্রæপ অব কোম্পানির চেয়ারম্যান ডি জে শাকিল একটি চক্রের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। এমন একাধিক অভিযোগের ভিত্তিতে তাদের বাসস্ট্যান্ট এলাকার প্রধান কার্যাল ও আলেপ মোর এলাকার শাখা কার্যালয়ে অভিযান চালিয়ে আটক করা করা হয়। একই সঙ্গে প্রতারণার কাজে ব্যবহৃত কম্পিউটারসহ যাবতীয় গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি জব্দ করা হয়। তাদের নামে প্রতারণা ও তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে তাদের আজ বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বগুড়া আদালতে হাজির করে জিজ্ঞাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ৫ দিনের রিমান্ড মুঞ্জুর করে #

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১৩-০৮-২০২০ ০৪:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 488 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com