বেলকুচিতে করোনা আতংকের মাঝে আবারও বাল্যবিবাহ দেয়ার চেষ্টা, বন্ধ করলেন ইউএনও
১১ মে, ২০২৬ ০১:০১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে করোনা আতংকের মাঝে আবারও বাল্যবিবাহ দেয়ার চেষ্টা, বন্ধ করলেন ইউএনও

নিউজরুম
১৩-০৮-২০২০ ০৪:১৩ অপরাহ্ন
বেলকুচিতে করোনা আতংকের মাঝে আবারও বাল্যবিবাহ দেয়ার চেষ্টা, বন্ধ করলেন ইউএনও

 নিউজ ডেস্কঃ বেলকুচিতে করোনা আতংকের মাঝে আবারও বাল্যবিবাহ দেয়ার চেষ্টা, বন্ধ করলেন ইউএনও সারা বিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে দিশেহারা, দেশব্যাপী যখন সকল ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, তখনও সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার পৌর এলাকার চন্দনগাতী বসুন্ধরা এলাকায় বাল্যবিবাহ বিবাহের আয়োজন থেমে নেই।

ঠিক তেমনি একটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি অষ্টম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন।বৃহস্পতিবার বিকালে বেলকুচি পৌরসভার চন্দনগাতী বসুন্ধরা এলাকায় কনের বাড়ীতে উপস্থিত হন।

তখন কনের বাড়ীতে কনে বেলকুচি পৌরসভার চন্দনগাতী বসুন্ধরা এলাকার অষ্টম শ্রেণীর ছাত্রী (১৩) এর সাথে সিরাজগঞ্জ সদর উপজেলার মাইঝাইল গ্রামের মিষ্টান্ন শ্রমিক (২২) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী।কনে অপ্রাপ্তবয়স্ক।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে কনের মাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি পৌর কাউন্সিলর মোঃ ফজল হোসেন ও পেশকার মোঃ হাফিজ উদ্দিন।


নিউজরুম ১৩-০৮-২০২০ ০৪:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 364 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com