উল্লাপাড়ায় যুবলীগের আহ্বায়কের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
২৬ এপ্রিল, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় যুবলীগের আহ্বায়কের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১২-০৮-২০২০ ০৯:১২ অপরাহ্ন
উল্লাপাড়ায় যুবলীগের আহ্বায়কের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল এর রোগ মুক্তি কামনায় আওয়ামীলীগ কার্যালয়ে বুধবার (১২ আগস্ট) বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

উল্লাপাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তোফায়েল ইসলাম বকুল জানান, স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের ব্যক্তিগত সহকারী ও উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল সম্প্রতি কোভিট-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

উপজেলা যুবলীগের আয়োজনে আওয়ামীলীগ কার্যালয়ে উজ্জ্বলের আশু রোগমুক্তি কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। স্বাস্থ্য বিধি মেনে এ সময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতা – কর্মীরা তার দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১২-০৮-২০২০ ০৯:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 505 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com