প্রতারণার দায়ে রিসান গ্রপের চেয়ারম্যান প্রতারক ডি জে শাকিলসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ
১১ মে, ২০২৬ ০৩:২৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

প্রতারণার দায়ে রিসান গ্রপের চেয়ারম্যান প্রতারক ডি জে শাকিলসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
১২-০৮-২০২০ ০৬:১৪ অপরাহ্ন
প্রতারণার দায়ে রিসান গ্রপের চেয়ারম্যান প্রতারক ডি জে শাকিলসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ
এম এ মাজিদ: ইন্টারন্যাশনাল ব্যাংক লোন সার্ভিসের নামে প্রতারণার দায়ে সিরাজগঞ্জের তাড়াশে রিশান গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান ও তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি প্রতারক ডি জে শাকিলকে আটক করেছে বগুড়া ডিবি পুলিশ। (১২ এপ্রিল) বুধবার বিকেলে তাড়াশ বাসস্ট্যান্ট এলাকায় অবস্থিত ওই কোম্পানীর প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা করা হয়। একই সঙ্গে রিশান গ্রুপ অব কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর হুমায়ন কবির লিমন ও ম্যানেজার সাইফুল ইসলামকেও আটক করে ডিবি পুলিশ। বগুড়া পুলিশ পরিদর্শক (ডিবি) এমরান আহমেদ তুহিন বলেন, ইন্টারন্যাশনাল ব্যাংক লোন সার্ভিসের নামে তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি ও রিশান গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান ডি জে শাকিল একটি চক্রের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। এমন একাধিক অভিযোগ ও তাদের নামে প্রতারনা ও তথ্য প্রযুক্তি আইনে মামলার ভিত্তিতে তাড়াশ বাসস্ট্যান্ট এলাকার প্রধান কার্যালয় ও আলেপ মোড় এলাকার শাখা কার্যালয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা করা হয়। একই সঙ্গে প্রতারণার কাজে ব্যবহৃত কম্পিউটারসহ যাবতীয় গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত তাদের ৩ জনকে বগুড়া ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ।

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১২-০৮-২০২০ ০৬:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 771 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com