চলনবিলে ভ্রমনের নামে নৌকায় নর্তকী নিয়ে অশ্লিল নৃত্য, নর্তকীসহ ১৩ খদ্দের আটক!
১১ মে, ২০২৬ ০৩:২৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চলনবিলে ভ্রমনের নামে নৌকায় নর্তকী নিয়ে অশ্লিল নৃত্য, নর্তকীসহ ১৩ খদ্দের আটক!

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
১১-০৮-২০২০ ০৫:১৮ অপরাহ্ন
চলনবিলে ভ্রমনের নামে নৌকায় নর্তকী নিয়ে অশ্লিল নৃত্য, নর্তকীসহ ১৩ খদ্দের আটক!
এম এ মাজিদ: এশিয়ার বৃহত্তম ঐতিহাসিক চলনবিলে ভ্রমনের নামে নৌকায় নর্তকী নিয়ে ফুর্তিকালে ২ নর্তকীসহ তাড়াশের ১৩ খদ্দের কে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১০ আগস্ট) গভীর রাতে গুরদাসপুর উপজেলার বিলশা এলাকার নৌকায় উচ্চ শব্দে গান বাজানোর ও দুই জন নর্তকীর অশ্লিল নৃত্য পরিচলনা করার কারণে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নাটোর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে তাদের। আটককৃতরা হলো তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের রজব আলীর ছেলে মোঃ আলীফ(৩৫), আহসানের ছেলে মোঃ ফরহাদ(২৪), আত্তাবের ছেলে সুজন (২৯), সাইদুরের ছেলে নাজমুল হক (২২), মৃত আমজাদের ছেলে আমিরুল ইসলাম (২২), রবিউল শেখের ছেলে মোঃ নয়ন (২৩), গুল মামুদের ছেলে সাদ্দাম হোসেন (৩২), মৃত এলাহী মন্ডলের ছেলে মিজানুর রহমান (২৬), আব্দুস সোবহানের ছেলে হাসিনুর রহমান (২৩), চরকুশাবাড়ী গ্রামের আঃ জব্বার সাং এর ছেলে আলামিন (২২), চরহামকুড়ি গ্রামের মুক্তার হোসেন শাহিন (২৩), বসুদেব মন্ডলের ছেলে শ্রী মিলন কুমার (৩৫)। অপরদিকে বগুড়া জেলার শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে মোঃ মিনারুল ইসলাম (২৫) আবু বক্কর সিদ্দিকের মেয়ে মোছাঃ মনিরা (২২) মোঃ মিনারুল ইসলামের স্ত্রী বিউটি (২৫)। এ প্রসঙ্গে গুরদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাহারুল ইসলাম বলেন, চলনবিল এলাকায় প্রতিদিন নৌকায় উচ্চস্বরে গান-বাজনা এবং মেয়েদেরকে দিয়ে অশ্লীল নৃত্য পরিবেশন করা হচ্ছিল।এমন অভিযোগের ভিত্তিতে চলনবিলের বিলশা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করাহয়। আটকৃতদের নামে মামলা রজু করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নৌকা ভ্রমনের নামে কোন রকম অশ্লিল ফুর্তি করা যাবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১১-০৮-২০২০ ০৫:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 683 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com