দলাদলির কারণে অনিশ্চয়তায় কাজিপুরের খাসরাজবাড়ি আশ্রয়ন প্রকল্পের কার্যক্রম
২৩ এপ্রিল, ২০২৬ ০২:১৩ অপরাহ্ন

  

দলাদলির কারণে অনিশ্চয়তায় কাজিপুরের খাসরাজবাড়ি আশ্রয়ন প্রকল্পের কার্যক্রম

আব্দুল জলিল
১১-০৮-২০২০ ০৪:৫০ অপরাহ্ন
দলাদলির কারণে অনিশ্চয়তায় কাজিপুরের খাসরাজবাড়ি আশ্রয়ন প্রকল্পের কার্যক্রম

স্টাফ রিপোর্টারঃ  রাজনৈতিক সদিচ্ছার অভাব গ্রামের মানুষের দলাদলির কারণে ভেস্তে যেতে বসেছে সিরাজগঞ্জের কাাজপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের গুচ্ছগ্রামের কার্যক্রম। সুবিধাভোগী নির্বাচনে অনিয়ম,  তালিকায় নাম আছে অথচ ব্যক্তি সেখানে বসবাস করে না অথবা আদৌ জানেনই না, রাজনৈতিক নেতাদের নিজস্ব লোকজনের একাধিক নাম তালিকায় থাকাসহ নানা কারণে ওই প্রকল্পের কার্যক্রম স্বাভাবিক করা যাচ্ছেনা বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সূত্রে জানা গেছে। সেইসাথে নতুন করে সুবিধাভোগেী নির্বাচনে রাজনৈতিক দলাদলির কারণে পুরোপুরি স্থবির হয়ে পড়েছে এই কার্যক্রম। আর এই গ্যাড়াকলে পড়ে প্রকৃত সুবিধাভোগীরা পড়েছে চরম সমস্যায়।

 বর্তমান প্রধানমন্ত্রির অগ্রাধিকার প্রকল্পের অন্তর্ভূক্ত এই আশ্রয়ন প্রকল্পের (গুচ্ছগ্রামের) কার্যক্রম শুরু হয় ২০১৮ সালে। তখন উপজেলার দুর্গম চরাঞ্চল খাসরাজবাড়ি ইউনিয়নের গৃহহীন হতদরিদ্রদের জন্যে স্থান নির্বাচন করে মোট ৯০ টি ঘর নির্মাণ করা হয়। নিয়মানুযায়ী জমি নেই এমন অসচ্ছল দরিদ্র পরিবারের  মধ্য থেকে নির্বাচিত সুবিধাভোগীরা নির্মিত ওই ঘর বরাদ্দ পাবার কথা। কিন্তু ওই গুচ্ছগ্রামের সুবিধাভোগী নির্বাচনে কোন প্রকার নিয়মের তোয়াক্কা করা হয়নি। যার নামে ঘর বরাদ্দ সে ওই ঘরে বসবাসই করেন না। আবার একই পরিবারের ভাই, বোন, শ্যালিকার নামেও এই ঘর বরাদ্দ নেয়া হয়েছে। যাদের নামে এসব ঘর বরাদ্দ রয়েছে তাদের অনেকেরই নিজস্ব ঘরবাড়ি রয়েছে। রয়েছে জমিজমাও। অনেকে বরাদ্দপ্রাপ্ত ঘরগুলোতে নিজেরা না থেকে তাদের নানা জিনিসপত্র রেখেছেন। এসব নানা অনিয়মের কথা সাংবাদিকদের জানান কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ কারণে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই প্রকল্পে গতমাসে তিনবার গিয়েছেন। কিন্তু স্থানীয়দের অসহযোগিতায় কোন সুরাহা করতে পারেননি।

এমনকি গত শনিবার আশ্রয়ন প্রকল্পের ঘরকে কেন্দ্র করে খাসরাজবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক গোলাম রব্বানী ও ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহারের লোকজনের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এছাড়া স্থানীয় ইউপি সদস্যগণও তাদের তালিকা তৈরিতে সঠিক ভূমিকা রাখেননি। এসব কারণে এখনও সুবিধাভোগীর তালিকা চূড়ান্ত করা সম্ভব হয়নি।

তবে এ বিষয়ে কাজ চলমান রয়েছে বলে জানান  কাাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী। তিনি জানান, ‘ বার বার তাগাদা দিয়ে যে তালিকা পাই সে তালিকার লোকদের সম্পর্কে ওই ইউনিয়নের একাধিক ব্যক্তি অভিযোগ দায়ের করেন। এদিকে নদী শিকস্তি এবং ঘনঘন বসতি পরিবর্তনের কারণে অভিযোগের বিষয়ে সঠিকভাবে নিশ্চিত হওয়াও কষ্টকর। তারপরেও চেষ্টা অব্যাহত রয়েছে।


আব্দুল জলিল ১১-০৮-২০২০ ০৪:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 339 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com