তাড়াশে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
১১ মে, ২০২৬ ০৩:২৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১১-০৮-২০২০ ০৯:২০ পূর্বাহ্ন
তাড়াশে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে  মাদক বিরোধী অভিযান চালিয়ে  ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা। গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান গ্রামের মোঃ আঃ কুদ্দুসের ছেলে মোঃ আরশাফুল ইসলাম (২৭), বড়মাঝদক্ষিনা গ্রামের শ্রী স্বপন কুমার (৫০) ও তার স্ত্রী শ্রী সাবেত্রী (৪৮)। 

মঙ্গলবার (১১আগষ্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানী সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ। 

প্রেস বিজ্ঞপিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০আগস্ট) সন্ধ্যায় তাড়াশ উপজেলার বড়মাঝ দক্ষিনা পোষ্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছে থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২ টি মোবাইলসেট উদ্ধার করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১১-০৮-২০২০ ০৯:২০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 639 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com