শাহজাদপুরে পাটজাত পন্য ও মুখে মাস্ক না পড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
০১ জুলাই, ২০২৬ ০৫:১৮ অপরাহ্ন

  

শাহজাদপুরে পাটজাত পন্য ও মুখে মাস্ক না পড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

দিলীপ গৌর
১০-০৮-২০২০ ০৭:০৪ অপরাহ্ন
শাহজাদপুরে পাটজাত পন্য ও মুখে মাস্ক না পড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

শাহজাদপুর প্রতিনিধি : আজ ১০ আগষ্ট সোমবার বিকেলে শাহজাদপুর পৌর  এলাকার বিভিন্ন মুদিখানা দোকানে পাটজাত পন্য ব্যবহার  না করায় ৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা ও মুখে মাস্ক না পাড়ায় একটি দোকানীকে জরিমান করা হয়। এদিন বিকেলে পাঁচটায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন পৌর এলাকার দ্বারিয়াপুর ৪টি মুদিখানা দোকানে অভিযান চালায়।

এসময় দোকানীরা প্লাষ্টিক পন্য ব্যবহার করায় এ সকল দোকানীকে জরিমানা করা হয় এবং সরকার ঘোষিত প্লাষ্টিক পন্য বর্জন করে পাটজাত পন্য ব্যবহারের কথা বলেন। এছাড়াও প্রতিটি দোকানে দোকানে গিয়ে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য ব্যবসায়ীসহ সকল জনসাধারণকে মাস্ক পড়ার আহবান জানান এবং কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে জেলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন, পাট পরিদর্শন রফিকুল ইসলাম ও ভ‚মি অফিস সহকারী আব্দুল হাই শেখ।

 


দিলীপ গৌর ১০-০৮-২০২০ ০৭:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 298 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com