শাহজাদপুরের সোনালী ব্যাংক করোনা যুক্ত হলেও মানছে না কোন নিয়ম-কানুন
৩০ এপ্রিল, ২০২৬ ০৭:০৫ পূর্বাহ্ন

  

শাহজাদপুরের সোনালী ব্যাংক করোনা যুক্ত হলেও মানছে না কোন নিয়ম-কানুন

দিলীপ গৌর
১০-০৮-২০২০ ০৭:০২ অপরাহ্ন
শাহজাদপুরের সোনালী ব্যাংক করোনা যুক্ত হলেও মানছে না কোন নিয়ম-কানুন

শাহজদাপুর প্রতিনিধি : সোনালী ব্যাংক শাহজাদপুর শাখা করোনা যুক্ত ব্যাংকের প্রবেশ পথের ৪ টি স্থানে সাবধানবানী সম্বলিত ছোট- বড় একই পোষ্টার লাগানো রয়েছে। অথচ ব্যাংকের ভিতরে স্বাস্থ্যবিধি ও শারিরীক দুরত্ব না মেনে প্রতিদিন শত শত গ্রাহক ব্যাংকিং লেনদেন করছে। এর ফলে ব্যাংকে লেনদেন করতে আসা মানুষ করোনায় সংক্রমিত হওয়ার চরম ঝুঁকির মধ্যে রয়েছে ।

এলাকার সচেতন মহলের দাবি করোনা ভাইরাস সংক্রমন রোধে অবিলম্বে করোনা যুক্ত ব্যাংকটি লকডাউন করা হোক । আজ ১০ আগষ্ট সোমবার দেখা যায় পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারের ব্যস্ততম এলাকায় সোনালী ব্যাংকের শাখায় অনেকদিন ধরেই সাইনবোর্ড টানিয়ে রাখলেও ব্যাংকের ভিতরে গিয়ে দেখা যায় শত শত মানুষ স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব না মেনে ব্যাংকের টাকা লেনদেন করছে।

অনেকের মুখে মাস্ক দেখা যায় নি। অপরদিকে ব্যাংকের ম্যানেজারসহ তার পরিবার করোনায় আক্রান্ত হওয়ায় তিনি বর্তমানে চিকিৎসাধীনাস্থায় রয়েছে। ব্যাংকের এক কর্মকর্তাকে স্বাস্থ্য বিধি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আপনারা উর্ধতন কতৃপক্ষকে জানান। এদিকে স্থানীয় এলাকাবাসীর দাবী করোনা ভাইরাস সংক্রামণ রোধে ব্যাংকটি লকডাউন করা হোক।

 


দিলীপ গৌর ১০-০৮-২০২০ ০৭:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 344 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com