তাড়াশে নববধু রেখে কর্মস্থলে ফেরার পথে যুবক নিহত
৩০ এপ্রিল, ২০২৬ ০১:১৩ অপরাহ্ন

  

তাড়াশে নববধু রেখে কর্মস্থলে ফেরার পথে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১০-০৮-২০২০ ০৫:৪৭ অপরাহ্ন
তাড়াশে নববধু রেখে কর্মস্থলে ফেরার পথে যুবক নিহত

আশরাফুল ইসলাম রনি : 
বিয়ে করেছেন মাত্র ৫দিন আগে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিয়ের স্মরণীয় মুহূর্তের ছবিতে এখনও সতেজ। । প্রতিটি ছবিতে হাতে হাত রেখে হাস্যোজ্জ্বল স্বামী-স্ত্রী। হয়তো কথা ছিল জীবনভর একসঙ্গে চলার। স্ত্রীর হাতের মেহেদির রঙ হয়তো এখনও মুছে যায়নি। কিন্তু ৫দিন  না পেরোতেই কথা রাখেননি ফারুক আহমেদ (৩০)। স্ত্রীকে একা রেখে চলে গেছেন না ফেরার দেশে।

সোমবার বিকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ধুলিশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক তালুকদার ধুলিশ্বর গ্রামের তোজ্জামেল হকের ছেলে। সে ফরিদপুর জেলা সদরের টিএমএসএস নামের একটি বে-সরকারী সংস্থার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। 

পারিবারিক সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মহাধুমাধামে সলঙ্গা থানার দবিরগঞ্জ ফারুক তালকদার বিয়ে করেন। পরে নববধুকে রোববার সকালে শশুরবাড়ি থেকে মটরসাইকেল করে কর্মস্থল রাজবাড়ীতে যাওয়ার পথে বনপাড়ায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল ৫টার দিকে সে মারা যায়।  এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১০-০৮-২০২০ ০৫:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1080 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com