বেলকুচি কাগজপত্র বিহীন মোবাইলসহ ২ মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২
১১ মে, ২০২৬ ০৪:৩২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচি কাগজপত্র বিহীন মোবাইলসহ ২ মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১০-০৮-২০২০ ০৫:৩৬ অপরাহ্ন
বেলকুচি কাগজপত্র বিহীন মোবাইলসহ ২ মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২
জহুরুল ইসলাম: গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার চন্দনগাতি গ্রাম থেকে এক মোবাইল উদ্ধার অভিযান পরিচালনা করে আবু তালহা ও সজিব সাহা নামের ২ জন মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ এর সদস্যরা। এসময় কাগজপত্র বিহীন একটি মটর সাইকেল উদ্ধার করেছে। গ্রেফতারকৃত আবু তালহা (৩২), বেলকুচি পৌর এলাকার চন্দনগাঁতী গ্রামের হাজী বাবুল হোসেন প্রামানিকের ছেলে ও সজিব শাহা (৩০) শেরনগর গ্রামের মৃত পরেশ চন্দ্র সাহার ছেলে। র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সিরাজগঞ্জের বেলকুচির পৌরসভার ৬নং ওয়ার্ডের চন্দনগাতি গ্রামে বিপুল পরিমান সরকার কর্তৃক নির্ধারিত কাগজপত্র বিহীন মোবাইল ক্রয়-বিক্রয় করিতেছে । এরই প্রেক্ষিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থানে অভিযান  চালিয়ে ৫ টি কাগজপত্র বিহীন মোবাইল, ৬ টি সিমকার্ড ও কাগজপত্র বিহীন একটি মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোবাইল ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জের বেলকুচি থানায় ১৮৬০ সনের দন্ডবিধি আইনের ৪১১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের কাগজপত্র বিহীন পণ্য উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১০-০৮-২০২০ ০৫:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 986 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com