টাকার লোভে বন্ধুকে খুন!
১১ মে, ২০২৬ ০৪:৩৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

টাকার লোভে বন্ধুকে খুন!

আব্দুল জলিল
১০-০৮-২০২০ ০৩:৪৫ অপরাহ্ন
টাকার লোভে বন্ধুকে খুন!
কাজিপুর  প্রতিনিধিঃ ঢাকাস্থ সাভারের আশুলিয়ায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শাহিন (৩০) নামের একজনকে ৬০ হাজার টাকার লোভে খুন করেছে বন্ধু রাকিব (৩২)। ঘটনাটি ঘটে সাভারের আশুলিয়া থানাধীন জামগড়া মোল্লাবাড়িতে এনামুল হকের বাসায়। নিহত শাহিন কাজিপুর উপজেলার বেলতৈল গ্রামের চাঁন মিয়ার ছেলে।
 
শাহিনের পরিবার সূত্রে জানা যায়, সাভারের আশুলিয়ায় সুইটার কোম্পানির কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন তিনি। বাড়ি থেকে ৬০ হাজার টাকা নিয়ে গত শুক্রবার সন্ধায় ঢাকা যান। সেখানে গিয়ে বন্ধু আজিজুলের বাসায় ওঠেন। গতকাল রাতে টাকার লোভ সামলাতে না পেরে সুতা কাটার সিজার দিয়ে বুকে ও গলায় খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে রাকিব নামের ওই ব্যক্তি। নিহতের বাবা জানান, "গত রাত সাড়ে ১০ টার দিকে শাহিনের বন্ধু আজিজ হত্যার ঘটনাটি আমাকে মোবাইলে জানায়।"
 
জানা যায়, ওই বাসার অন্য সদস্যদের মধ্যে আজিজুল ওই সময় অফিসে ডিউটিতে ছিলেন। তিনি ওই দিন দুপুর থেকেই শাহিনের নাম্বারে কল করলে বারবার খুনি রাকিব রিসিভ করতেন। নিহত শাহিনের চাচাতো ভাই শিক্ষক আব্দুস সোবহান জানান, "আমরা ঘটনা স্থলে এসে জানতে পারি শাহিন তার বন্ধু আজিজুলের বাসায় ছিল। ওই বাসাতে আরো চার জন সদস্য ছিল যার দুই জন ঈদের ছুটিতে বাড়িতেই ছিলেন। বাসাতে এসেছে শুধু রাকিব আর আজিজুল।" তিনি আরো জানান, নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে পুলিশ। তার বড় ভাই আশাদুল বাদী হয়ে আশুলিয়া থানায় রাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। 
 
উল্লেখ্য, খুনি রাকিব (৩২) কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাজারখোলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। 

আব্দুল জলিল ১০-০৮-২০২০ ০৩:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1098 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com