বেলকুচিতে বন্যার পানিতে ভাসমান মৃতদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৩২ অপরাহ্ন

  

বেলকুচিতে বন্যার পানিতে ভাসমান মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১০-০৮-২০২০ ০৩:৩৯ অপরাহ্ন
বেলকুচিতে বন্যার পানিতে ভাসমান মৃতদেহ উদ্ধার
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে বন্যার পানিতে ভাসমান অবস্থায় রফিকুল ইসলাম (৪০) নামের একজনের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে বেলকুচি পৌর এলাকাস্থ দেলুয়া গ্রামের লাল চাঁন মন্ডলের ছেলে। সোমবার (১০ আগষ্ট) সকাল ৭ টার সময় বেলকুচি পৌর এলাকার চালা উত্তর পাড়া আঞ্চলিক সড়কের পাশে পানিতে ভাসমান আবস্থায় তাকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানাযায়, সে গতকাল (রবিবার) বিকালে মৃগীরোগের ঔষুধ কিনতে বের হয়েছিল।তারপর আর তাকে তার পরিবার অনেক খোজাখুজি করে সন্ধান পাইনি। সকালে তাকে পানিতে ভাসমান আবস্থায় দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নুরে আলম এই প্রতিবেদককে বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারি পানিতে লাশ ভেসে আছে। পরক্ষনে সঙ্গীয় ফোর্স পাঠিয়ে পানি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১০-০৮-২০২০ ০৩:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 598 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com