তাড়াশে বন্যাদুর্গত এলাকায় উপজেলা চেয়ারম্যানের নগদ অর্থ প্রদান
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
১০-০৮-২০২০ ০২:২৮ অপরাহ্ন
|
|
তাড়াশে বন্যাদুর্গত এলাকায় উপজেলা চেয়ারম্যানের নগদ অর্থ প্রদান
এম এ মাজিদ:
সিরাজগঞ্জের তাড়াশে পানিবন্দি ও দুর্গত এলাকা পরিদর্শন করে বানভাসিদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
শনিবার (৯ আগস্ট) বিকালে উপজেলার সগুনা ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে শতাধিক বন্যার্তের মাঝে নগদ অর্থ প্রদান করেন তিনি।
এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন, সাবেক ছাত্র নেতা ও তাড়াশ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফাহমিদুল হুসাইন সোহাগ।
নগদ অর্থ প্রদান শেষে তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি বলেন, সকল বন্যার্ত মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ দেওয়া হয়েছে। এসময় তিনি ওই ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন উন্নয়ন মুলক কাজের প্রতিশ্রুতি দেন। এছাড়া তিনি বন্যার্ত সকল মানুষের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১০-০৮-২০২০ ০২:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 295 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ