তাড়াশে স্যাকমো বিউটি করোনা আক্রান্ত
৩০ এপ্রিল, ২০২৬ ০৭:০৩ পূর্বাহ্ন

  

তাড়াশে স্যাকমো বিউটি করোনা আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১০-০৮-২০২০ ১১:৩৪ পূর্বাহ্ন
তাড়াশে স্যাকমো বিউটি করোনা আক্রান্ত

আশরাফুল ইসলাম রনি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) বিউটি পারভীন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি তাড়াশ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

নতুন করে স্যাকমো বিউটি পারভীনসহ ৫জন করোনা আক্রান্ত হয়েছেন।  এ নিয়ে উপজেলায় ৪৫জন করোনা রোগী শনাক্ত হলো। 

করোনাক্রান্তরা হলেন, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ সুজন দাস গুপ্ত, সিনিয়র স্টাফ নার্স জরিনা ঘাগ্রা, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী ফিরোজ মাহমুদ ও গুড়পিপুল কমিউনিটির সিএসসিপি জহুরুল ইসলাম।

রোববার (৯আগষ্ট) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. জামাল মিঞা শোভন। 

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিউটি পারভীন বলেন, তাড়াশ একটি অবহেলিত এলাকা। এই এলাকায় অনেক হতদরিদ্র মানুষ আছে। যারা প্রতিদিন চিকিৎসা সেবা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাদের সেবা দিতে গিয়ে আজ আমি করোনা আক্রান্ত হয়েছি। এজন্য আমার একটুও কষ্ট নেই। আল্লাহ যেন আমাকে খুব তারাতাড়ি সুস্থ করে দেন। আমি সুস্থ হয়ে ওই সকল হতদরিদ্র মানুষের সেবায় ফিরতে চাই।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১০-০৮-২০২০ ১১:৩৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 342 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com