আইন শৃঙ্খলা উন্নয়নে পুলিশের পাশাপাশি সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে-ডাঃ মিল্লাত এমপি
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৯-০৮-২০২০ ০৯:৪৯ অপরাহ্ন
|
|
আইন শৃঙ্খলা উন্নয়নে পুলিশের পাশাপাশি সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে-ডাঃ মিল্লাত এমপি
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, আওয়ামীলীগ সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। তাই অপরাধ প্রবণতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের পাশাপাশি সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রোববার (৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি একথা বলেন।
করোনাকাল ও বন্যার চলমান কঠিন সময়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে ডাঃ মিল্লাত এমপি বলেন, সরকারের পাশাপাশি তাঁদের এই সহযোগিতা অসহায় মানুষকে এ বিপদ কাটিয়ে উঠতে প্রেরণা ও শক্তি যোগাবে।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. বিমল কুমার দাস, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আনসার ভিডিপি কর্মকর্তা সিফাত-ই-খোদা, সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমারসহ সরকারি ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৯-০৮-২০২০ ০৯:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 470 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ