তাড়াশে নতুন করে ৫ স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০৯-০৮-২০২০ ০৯:৪৯ অপরাহ্ন
|
|
তাড়াশে নতুন করে ৫ স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত
এম এ মাজিদ:
সিরাজগঞ্জের তাড়াশে নতুন করে (কোভিড-১৯) করোনাভাইরসে আক্রান্ত হয়েছেন ৫জন স্বাস্থ্য কর্মী। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৪৫জন ।বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিঞা শোভন।
করোনা আক্রান্তরা হলো তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ সুজন দাস গুপ্ত সিনিয়র স্টাফ নার্স জরিনা ঘ্যাগ্রা উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিউটি পারভীন ইউনিয়ন স্বাস্থ্য সহকারী ফিরোজ মাহমুদ ও গুড়পিপুল কমিউনিটির সিএসসিপি,জহুরুল ইসলাম।
তাড়াশ হাসপাতাল সুত্রে জানা যায়, গত ( ৬ইআগষ্ট) তাদের নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরে রবিবার দুপুরে তাদের মধ্যে ৫ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ রির্পোট পাওয়া যায়। নতুন করে ৫জনসহ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়ালো ৪৫জন ।
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৯-০৮-২০২০ ০৯:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 310 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ