বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৯-০৮-২০২০ ০৯:৪৯ অপরাহ্ন
|
|
বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার চালা অফিস পাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহুরুল ইসলাম মান্না (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৯ আগষ্ট) দুপুর ৩ টা দিকে এই ঘটনাটি ঘটে। জহুরুল ইসলাম মান্না বেলকুচি পৌর এলাকার চালা গ্রামের মহির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাদের ঘড়ে বৈদ্যুতিক সংযোগ দেয়ার চেষ্টা করার সময় স্বট খেয়ে পরে যায়, পরে পরিবার থেকে পানি ঢালার কিছুক্ষপর তার মৃত্যু হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নুরে আলম এই প্রতিবেদককে বলেন, ‘মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অসাবধানতার কারণে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সে মারা যায়। এছারা বন্যার কারণে সমস্ত বাড়ি ভেজা ছিলো।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৯-০৮-২০২০ ০৯:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 606 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ