কাজিপুরে গ্রাম পুলিশ ধরলো ইয়াবা কারবারিকে
১১ মে, ২০২৬ ০৫:৩১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে গ্রাম পুলিশ ধরলো ইয়াবা কারবারিকে

আব্দুল জলিল
০৯-০৮-২০২০ ০৫:০৯ অপরাহ্ন
কাজিপুরে গ্রাম পুলিশ ধরলো ইয়াবা কারবারিকে

কাজিপুরে গ্রাম পুলিশের সহায়তায় ১৯০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটক মাদক কারবারির নাম বানেজ আলী (৪৫)। রবিবার  সকাল দশটায় গোপন সংবাদের ভিত্তিতে গ্রাম পুলিশ নজরুল ও শাহজামাল বানেজের বাড়িতে যায়।

এসময় বানেজ ইয়াবা ভর্তি একটি ব্যাগ রেখে পালানোর চেষ্টা করে। পরে তারা ইয়াবার ব্যাগ উদ্ধার করে স্থানীয় লোকজনের সহায়তায় পাশের বাড়ির মাচার উপর থেকে বানেজকে আটক করেন। তাৎক্ষণিক বিষয়টি তারা কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী ও নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালিকে ফোনে জানান।  পরে ফাঁড়ি পুলিশ এসে ধৃত বানেজকে ফাঁড়িতে নিয়ে যান। 

গ্রাম পুলিশ নজরুল জানান, ‘ বানেজের জামাই এই ব্যবসার সাথে জড়িত। সে এলাকার বাইরের মানুষ। এই খবর শুনে আমরা তার বাড়িতে যাই। তাকে আটক করায় গৌতম স্যার আমাদের এক হাজার টাকা বখশিস দিয়েছেন। ’এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কাজিপুর থানার অফিসার ইন চার্জ পঞ্চনন্দ সরকার।


আব্দুল জলিল ০৯-০৮-২০২০ ০৫:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1106 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com