তাড়াশে আদিবাসী নারী নেত্রীর বিরুদ্ধে মানববন্ধন
১১ মে, ২০২৬ ০৪:৩২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে আদিবাসী নারী নেত্রীর বিরুদ্ধে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০৯-০৮-২০২০ ০৫:৩৭ অপরাহ্ন
তাড়াশে আদিবাসী নারী নেত্রীর বিরুদ্ধে মানববন্ধন

এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশে গুড়পিপুল আশার প্রদীপ উন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লি: এর সভাপতি শ্রীমতি মিনতী রানী বসাকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রবিবার দুপুরে গুড়পিপুল-নিমগাছী আঞ্চলিক সড়কে মানববন্ধন করেছে ওই সমিতির দুই শতাধিক সদস্য। মানববন্ধনে বক্তব্য রাখেন, মিনা রানী, রিনা রানী সিং , অর্চনা রানী উরাঁও প্রমুখ। বক্তরা বলেন, গুড়পিপুল আশার প্রদীপ উন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লি: এর ২,শ ৫০ জন দু:স্থ ভূমিহীন আদিবাসী ও মুসলিম নারী সদস্য নিয়ে ২০০৮ সালে ওই সমবায় সমিতি গঠন করা হয়।

এরপর থেকে সদস্যদের সঞ্চয়ী টাকা ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর থেকে লক্ষ লক্ষ টাকা অনুদান পায়। যা দিয়ে সমিতির নামে ১৫ শতক জায়গা ক্রয় করে কাঁচা-পাকা ভবন নির্মাণ করা হয়। কিন্তু সভাপতি মিনতী রানী বসাক ২০১২ সাল থেকে অদ্যবধি পর্যন্ত অনিময়-দুর্নীতি করে সমিতি সদস্যদের কোন রকম হিসেব নিকাস না দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এছাড়াও সমিতির সদস্যদের নাম ব্যবহার করে তার নিজ সামর্থ চরিতার্থ করার জন্য অবৈধভাবে ওই সমবায় সমিতির অর্থ  দ্বারা তাড়াশ ক্ষুদ্র-নৃ-তাত্বিক মহিলা উন্নয়ন সংস্থা নামে একটি ব্যক্তিগত সংগঠন দাঁড় করান। মাবনবন্ধনে সভাপতি মিনতী রানী বসাকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোড় দাবী জানানো হয়।


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৯-০৮-২০২০ ০৫:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 492 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com