সলঙ্গার রামকৃষ্ণ পুরের ডাঃ মহসিন কবির মামুনের ইন্তেকাল
সলঙ্গা প্রতিনিধি :সিরাজগঞ্জের সলঙ্গা থানার খেইশ্বর গ্রামের সাবেক ছাত্রনেতা ডাঃ মোঃ মহসিন কবির মামুন শনিবার(৮আগষ্ট) ভোর রাত ৪ টায় ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকার বাংলাদেশ স্পেশালাইসড্ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
( ইন্না লিল্লাহি,,,,,,,,রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। মৃত্যু কালে ২ মেয়ে, স্ত্রী,বাবা মা, ভাই সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন। আজ বিকাল ৫টা ৩০ মিনিটে খেইশ্বর হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে সামাজিক কবর স্থানে দাফন করা হয়েছে।
তার এই অকাল মৃত্যুতে সলঙ্গা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম হিরো, অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ আফছার আলী, সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ আব্দুল আলিম, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সলঙ্গা থানা শাখার সভাপতি জনাব মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ মোঃ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ডাঃ মোঃ আখতার হোসেন হিরন শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর ভাবে সমবেদনা জানিয়েছেন।