শিরোনামঃ
দিলীপ গৌর ০৮-০৮-২০২০ ০৬:০৪ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে নদ নদীর পানি কমার সাথে সাথে বিভিন্ন নদ-নদীতে জেলেদের মাছ ধরার উৎসব লেগে গেছে। এতে করে পোঁনা ও ডিমওয়ালা মাছ বেশি ধরা পড়ছে। এসব মাছ ধরার ফলে বাজারে এখন ছোট মাছ ৮০/১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ, এই মাছ বড় হলে আমাদের আর মাছের অভাব থাকতো না।
আজ ৮ আগষ্ট শনিবার শাহজাদপুর উপজেলার কৈজুরীর যমুনা নদীতে, জালালপুর ইউনিয়ন, রূপবাটি ইউনিয়ন, বাঘাবাড়ী নৌ-বন্দর, হুড়াসাগর নদী, নরিনা ইউনিয়ন, পোতাজিয়া ইউনিয়নের বিল অঞ্চলে মাছ ধরার ধুম পড়ে গেছে। ছোট ছোট ডিঙ্গি নৌকা ও জেলেরা বড় বড় নৌকা নিয়ে নদীতে বেড় জাল, কারেন্ট জাল ও বাদাই জাল দিয়ে অবাধে মাছ ধরতে দেখা গেছে।
জেলেরা উপজেলার বিভিন্ন নদ-নদীতে শত শত নৌকা নিয়ে নদীতে তারা মাছ ধরতে দেখা গেছে। এসব এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, কারেন্ট জাল ও বেড় জালসহ নিষিদ্ধ জাল দিয়ে জেলেরা মাছ ধরছে। এই জালে অনেক পোঁনা মাছ ধরা পড়ছে। তারা অভিযোগ করেন, এসব মাছ ধরলেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয় না।ৎ
একারণে মাছ ধরা দিন দিন বেড়েই চলেছে। উপজেলার ১৩টি ইউনিয়নে এখন নিষিদ্ধ ঘোষিত জাল দিয়ে মাছ ধরার উৎসবে মেতে পড়েছে। আজ ৮ আগষ্ট শনিবার উপজেলা মৎস্য অফিসার সাথী রানী নিয়োগী জানান, আমরা প্রায় প্রায় বিভিন্ন নদীতে অভিযান চালাচ্ছি প্রায় কয়েক হাজার মিটার জাল পুড়িয়ে ফেলেছি। আমাদের অভিযান অব্যাহত আছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com