তাড়াশে অনুমোদহীন চলনবিল ডায়গনষ্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যাবহার করে রিপোর্ট প্রদানের অভিযোগ
৩০ এপ্রিল, ২০২৬ ০৮:২১ পূর্বাহ্ন

  

তাড়াশে অনুমোদহীন চলনবিল ডায়গনষ্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যাবহার করে রিপোর্ট প্রদানের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০৮-০৮-২০২০ ০৬:১৬ অপরাহ্ন
তাড়াশে অনুমোদহীন চলনবিল ডায়গনষ্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যাবহার করে রিপোর্ট প্রদানের অভিযোগ
সিনিয়র স্টাফ রির্পোটার: সিরাজগঞ্জের তাড়াশে চলনবিল ডায়গনষ্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ পরিক্ষা-নিরিক্ষার মেডিসিন (রিএজেন্ট) ব্যাবহার করে রিপোর্ট প্রদানের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে , শনিবার বেলা ১১টার দিকে উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মূল ফটকের পুর্ব পাশে চলনবিল ডায়গনষ্টিক সেন্টারে পরিদর্শনে যান হাসপাতালের স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা মো. জামাল মিঞা শোভন। এ সময় তিনি ওই ডায়গনষ্টিক সেন্টারে প্রয়োজনীয় কাগজ পত্র ও পরিক্ষা নিরিক্ষার রিএজেন্ট তদারকি করতে থাকলে পেগনেন্সি ট্রেষ্টের (গর্ভবতী পরিক্ষা) মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট বেড়িয়ে আসে। এ সময় চলনবিল ডায়গনষ্টিক সেন্টার অনুমোদনের কাগজপত্রাদিও দেখাতে পারেন নি। স্থানীয়দের অভিযোগ অনুমোদনহীন ওই ডায়গনষ্টিক সেন্টার মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে ভূয়া রিপোর্ট প্রদান করে দীর্ঘদিন যাবৎ রোগীদের সাথে প্রতারণা করে আসছে। এ ব্যাপারে আড়ংগাইল গ্রামের আসাদ আলী জানান ,গত ১৩ জুলাই চলনবিল ডায়গনষ্টিক সেন্টারে তার স্ত্রীর গর্ভকালীন পরিক্ষা করালে নেগেটিভ রেজাল্ট এসেছে। ঠিক তার ২দিন পরেই বগুড়ায় পপুলার ডায়গনষ্টিক সেন্টারে তা পজেটিভ রেজাল্ট আসে। তিনি আরো জানান, আমার মত এ ধরনের অনেক রোগীই তাদের প্রতারনা শিকার হয়েছেন। তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের টিএইচএ জামাল মিঞা শোভন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , চলনবিল ডায়গনষ্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া গেছে। প্রাথমিকভাবে তারা অনুমোদনের কোন কাগজপত্রাদি দেখাতে পারে নি। ওই ডায়গনষ্টিক সেন্টারের বিরুদ্ধে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে। চলনবিল ডায়গনষ্টিক সেন্টারের স্বতাধিকারী বদিউজ্জামান বদির সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রসঙ্গে কথা বলতে রাজি হননি।

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৮-০৮-২০২০ ০৬:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 282 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com