বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর থেকে বাঘাবাড়ী পর্যন্ত রাস্তার বেহাল দশা
২৩ এপ্রিল, ২০২৬ ০৩:৫৪ অপরাহ্ন

  

বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর থেকে বাঘাবাড়ী পর্যন্ত রাস্তার বেহাল দশা

দিলীপ গৌর
০৭-০৮-২০২০ ০৫:১১ অপরাহ্ন
বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর থেকে বাঘাবাড়ী পর্যন্ত রাস্তার বেহাল দশা

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বিসিক বাসষ্ট্যান্ড থেকে বাঘাবাড়ীর বিন্নাদাইর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার মহাসড়ক খানা-খন্দে ভরা প্রায় ঘটছে দূর্ঘটনা। আজ ৭ আগষ্ট শুক্রবার সরজমিন ঘুরে দেখা যায় শাহজাদপুর দিলরুবা বাসষ্ট্যান্ড থেকে বাঘাবাড়ীর পাটগাড়ী পর্যন্ত মহাসড়কের পিচ উঠে গিয়ে গর্তের ন্যায় সৃষ্টি হয়েছে।

অধিক ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করছে। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন যাত্রীবাহী কোচসহ শত শত যানবাহন চলাচল করে। এদিকে বৃষ্টি হওয়ার কারণে মহাসড়কের অবস্থা আরও করুণ হয়ে পড়েছে। প্রায় স্থানে গর্তের ন্যায় সৃষ্টি হয়ে পানি জমে পড়ায় দূর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। এই শাহজাদপুর সড়ক দিয়ে ঢাকা, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, খুলনা, বরিশাল, যশোর, বগুড়া, রংপুর, দিনাজপুরসহ বিভিন্ন জেলার যানবাহন এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে।

গাড়ীর চালকেরা জানান, রাস্তা খারাপ হওয়ার জন্য প্রায় প্রায় এই এলাকায় দূর্ঘটনা ঘটে। রাস্তা এতই খারাপ কেউ এ বিষয়ে কোন খোঁজ খবর নেই না। সড়ক খারাপ হওয়ার কারণে কোটি কোটি টাকার গাড়ির ইঞ্জিনসহ মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই মহাসড়ক দিয়ে যানবাহন চালাচ্ছি। চলাচলের অনুপযোগী এই মহাসড়ক জরুরী ভিত্তিতে মেরামতের দাবি জানান শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। 

 


দিলীপ গৌর ০৭-০৮-২০২০ ০৫:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 451 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com