স্বাস্থ্যবিধি ভঙ্গ ও অতিরিক্ত ভাড়া নেয়ায় অভি, এস আই, সেবা লাইন সহ ১৭ টি বাসকে জরিমানা
১১ মে, ২০২৬ ০৮:০০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

স্বাস্থ্যবিধি ভঙ্গ ও অতিরিক্ত ভাড়া নেয়ায় অভি, এস আই, সেবা লাইন সহ ১৭ টি বাসকে জরিমানা

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৭-০৮-২০২০ ০৪:১৯ অপরাহ্ন
স্বাস্থ্যবিধি ভঙ্গ ও অতিরিক্ত ভাড়া নেয়ায় অভি, এস আই, সেবা লাইন সহ ১৭ টি বাসকে জরিমানা

সিরাজগঞ্জে মুলিবাড়ি এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকার মহাসড়কে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ০৬ আগস্ট বিকাল ৪.৩০ টায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে যে, পরিবহন কাউন্টারগুলোতে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রা পথে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন করার দায়ে সিরাজগঞ্জের এসআই এন্টারপ্রাইজ, সেবা লাইন, অভি পরিবহনসহ উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী মোট ১৭ টি পরিবহনকে ৫০৫০০ টাকা জরিমানা করেন।

এছাড়াও মহাসড়কে অতিরিক্ত পণ্য বোঝাই করার অপরাধে ০৫ টি মালবাহী ট্রাককে ১৫০০০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন জানান যে, জনগনের অধিকার ও স্বাস্থ্য রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করেন র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এ এস পি মহিউদ্দিন মিরাজ ও তার দল এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৭-০৮-২০২০ ০৪:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 598 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com