চৌহালী উপজেলা পরিষদের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৬-০৮-২০২০ ০৭:৩৩ অপরাহ্ন
|
|
চৌহালী উপজেলা পরিষদের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন কে চৌহালী উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে নবাগত নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, চৌহালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, খাষপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুম সিকদার, স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক আরিফ সরকার সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাহী দপ্তর সুত্রে জানা যায়, তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আরডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চৌহালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। তিনি আজ
দুপুরে চৌহালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসার পরে চৌহালী উপজেলা পরিষদ এর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে এক সংক্ষিপ্ত মতবিনিময়ের তিনি সবার সঙ্গে পরিচিত হন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৬-০৮-২০২০ ০৭:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 413 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ