দীর্ঘ ১৮ দিন করোনার সাথে যুদ্ধ করে ছেলেসহ করোনা জয় করলেন সাংবাদিক জেহাদুল
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৬-০৮-২০২০ ০৫:৫৬ অপরাহ্ন
|
|
দীর্ঘ ১৮ দিন করোনার সাথে যুদ্ধ করে ছেলেসহ করোনা জয় করলেন সাংবাদিক জেহাদুল
সোহাগ হাসান: সিরাজগঞ্জে বাসায় থেকে চিকিৎসা নিয়ে ছেলেসহ সাংবাদিক জেহাদুল ইসলাম প্রাণঘাতী করোনা ভাইরাসকে জয় করেছেন। সাংবাদিক জেহাদুল ইসলাম সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি, স্থানীয় দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত। ১৯ জুলাই সপরিবারে স্বেচ্ছায় করোনা পরীক্ষার জন্য শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পাঠালে ২১ জুলাই সাংবাদিক জেহাদুল ও তার ৯ মাসের ছেলে জাইন আব্দুল্লাহর রিপোর্ট পজেটিভ আসে। পরে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শে ঘরে থেকেই চিকিৎসা নেন। পরবর্তীতে ৩ আগষ্ট সোমবার দ্বিতীয় দফায় দুইজনের নমুনা পরীক্ষার জন্য পাঠালে ৬ আগষ্ট বৃহস্পতিবার তাদের ফলাফল নেগেটিভ আসে।
দীর্ঘ ১৮ দিন করোনার সাথে যুদ্ধ করে বাবা ও ছেলে দুজনই শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠেন এবং ৬ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে করোনা জয় করার বিষয়টি সবাইকে জানান। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা: মো. জাহিদুল ইসলাম নিশ্চিত করেন।
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৬-০৮-২০২০ ০৫:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 386 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ